Key Features:
MiLi MiTag Go হলো একটি স্মার্ট লোকেশন ট্র্যাকার, যা Android ফোনের Google Find Hub নেটওয়ার্ক ব্যবহার করে আপনার গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পেতে সাহায্য করে।
বাইক, স্কুলব্যাগ, ট্রাভেল ব্যাগ, লাগেজ, চাবি কিংবা পোষা প্রাণীর কলারে সহজেই ব্যবহার করা যায়। ছোট ও হালকা ডিজাইনের কারণে দৈনন্দিন ব্যবহারে এটি বহন করা খুবই সহজ।
Google Find Hub-এর মাধ্যমে আপনার Tag-এর অবস্থান শনাক্ত করতে পারবেন। কোনো আলাদা মাসিক ক্লাউড সাবস্ক্রিপশন ফি ছাড়াই ব্যবহার করা যায়।
IP65 Water Resistant হওয়ায় দৈনন্দিন পানি ও ধুলাবালির পরিবেশেও ব্যবহার উপযোগী। দীর্ঘ ব্যাটারি লাইফ এবং কমপ্যাক্ট ডিজাইনের কারণে একবার লাগিয়ে দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন।
MiLi MiTag Go — আপনার গুরুত্বপূর্ণ জিনিসের খোঁজ রাখার সহজ স্মার্ট সমাধান।